টস জিতে ব্যাটিংয়ে খুলনা
বিপিএলে ঢাকা পর্ব শেষে আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। সিলেট পর্বের প্রথম হাসিটা আপাতত টাইটানসদের মুখে। রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে খুলনা।
বিপিএলে ঢাকা পর্ব শেষে আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। সিলেট পর্বের প্রথম হাসিটা আপাতত টাইটানসদের মুখে। রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে খুলনা।
প্রথম পর্বে একটিও জয়ের দেখা পায়নি খুলনা টাইটানস। এমন বিবর্ণ শুরুর পর অবশেষে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা দলে যোগ দেওয়ায় জয়ের খোঁজে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিলেটের ব্যাটিং পিচে এবার টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা টাইটানস।
আগের ম্যাচে বিপিএল প্রথমবারের মতো সুপার ওভারের জন্ম দিয়েও জয়ের দেখা পায়নি খুলনা। তাদের হারিয়ে জয় পায় চিটাগাং ভাইকিংস। আবার এই রাজশাহীর কাছে ঢাকা পর্বে প্রথম মুখোমুখিতে তারা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনার।
দেড়টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। খুলনা দলে দুটি পরিবর্তন এসেছে আজকের ম্যাচে।
রাজশাহী একাদশ: মমিনুল হক, মেহদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিশ্চিয়ান জোন্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইয়ানস, রায়ান টেন ডেসকাটে, ইশুর উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইটানস: নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, দাউদ মালান, মাহমুদুল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্রার্থওয়েট, ডেভিড উইসি, আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
টাইমস/এএস/এসআর/এইচইউ