মুশফিকের নতুন ইতিহাস

ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড যুক্ত করলেন বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি। এছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ২য় টেস্টের ১ম ইনিংস খেলতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলের বিপর্যয়ের সময় ব্যাট হাতে মাঠে নামেন মুশফিক। ২য় দিনে মোট ৪২১ বল মোকাবিলা করে ২১৯ রান করতে সক্ষম হন তিনি। সেই সাথে মুশফিকের বিশ্ব রেকর্ড নিয়ে ৭ উইকেটে ৫২২ রানের মাথায় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ দল।

২য় টেস্টের ২য় দিনে লাঞ্চ বিরতির পর দ্রুত ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং আরিফুল হক। তবে একপ্রান্ত আগলে থেকে যান মুশফিকুর রহিম। পরে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ইনিংস ঘোষনার আগ পর্যন্ত মিরাজ ৬৮ ও ২১৯ রান নিয়ে মুশফিক অপরাজিত ছিলেন।

আর তাতেই বিশ্বের প্রথম উইকেটকিপার- ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে কাঁটায় প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি।

স্বীকৃত উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মাত্র আটজনের আছে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড। এ তালিকায় আছেন ইমতিয়াজ আহমেদ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, তসলিম আরিফ, ব্রেন্ডন কুরুপ্পু ও মুশফিক।

আরেকটি ডাবল সেঞ্চুরি করে মুশফিক নিজেকে নিয়ে গেলেন এই তালিকার সবার ওপরে । তবে সাঙ্গাকারার ১১টি ডাবল সেঞ্চুরি থাকলেও উইকেটরক্ষক–ব্যাটসম্যান হিসেবে মাত্র একটি ডাবল সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেটে একটি করে ডাবল সেঞ্চুরি আছে মাত্র দুজনের- সাকিব আল হাসান (২১৭) ও তামিম ইকবাল (২০৬)। আজকের ডাবল সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ইতিহাসে নতুন করে ইতিহাস লেখালেন মুশফিকুর রহিম।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026