© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রীকে বিয়ে করলেন ক্রিকেটার সাদমান

শেয়ার করুন:
নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রীকে বিয়ে করলেন ক্রিকেটার সাদমান
sports-desk
০৯:৩০ পিএম | ২৬ জুলাই, ২০২০

করোনাকালে এবার বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাদমান ইসলাম। পাত্রী নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন। শুক্রবার ঢাকায় ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হয়েছে। সাদমানের জীবনসঙ্গী নাশা আলীর সঙ্গে তার আগে থেকেই জানাশোনা ছিল।

বিয়ের সংবাদ জানিয়ে সাদমান সাংবাদিকদের বলেন, ‘বিয়ে করেছি। ওর নাম নাশা আলী। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছে, শেষ সেমিস্টার। আগে থেকেই আমাদের জানাশোনা ছিল। শুক্রবার ঢাকায় আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, লকডাউনের মাঝে ঘরোয়া পরিবেশে শান্ত, মোসাদ্দেক হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার বিয়ে করেছেন।

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন