© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বিয়ে করলেন ক্রিকেটার মেহেদী, পাত্রী এইচএসসি পরীক্ষার্থী

শেয়ার করুন:
এবার বিয়ে করলেন ক্রিকেটার মেহেদী, পাত্রী এইচএসসি পরীক্ষার্থী
sports-desk
০৮:১৬ পিএম | ২৭ জুলাই, ২০২০

করোনাকালে এবার বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান। পারিবারিকভাবেই খুলনায় তিনি বিয়ের কাজটি সেরেছেন। মেহেদীর জীবন সঙ্গিনী ঋতু এবার এইচএসসি পরীক্ষার্থী।

করোনাকালে এবার বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান। পারিবারিকভাবেই খুলনায় তিনি বিয়ের কাজটি সেরেছেন। মেহেদীর জীবন সঙ্গিনী ঋতু এবার এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, মাঠের ক্রিকেট বন্ধ থাকায় এখন নিজ শহর খুলনাতেই অবস্থান করছেন মেহেদী। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় পারিবারিক পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেহেদী। স্ত্রী খুলনারই স্থানীয় মেয়ে ঋতু। তিনি খুলনা মহিলা কলেজ (বয়রা) থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী। করোনাভাইরাসের কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় এরইমধ্যে বিয়ের কাজটি সম্পন্ন করে রেখেছেন তার পরিবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৮ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মেহেদী। ডানহাতি স্পিন দিয়ে নজর কেড়েছিলেন মেহেদী। এছাড়া দলের প্রয়োজনে ব্যাট হাতেও রেখেছিলেন ভূমিকা। এরপর গত বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে দর্শক মাতান এই অলরাউন্ডার। ঘরোয়া লীগের সর্বশেষ আসরটিতে ১৩টি ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৫৩ রান সংগ্রহ করেন আসন্ন ডিসেম্বরে ২৬-এ পা দিতে যাওয়া মেহেদী। বিপরীতে বল হাতেও নিয়েছেন ১২টি উইকেট। যা তাকে নিয়ে আসে আলোচনায়। এরপর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঘরোয়া লীগেও নিয়মিত পারফর্ম করেন মেহেদী। একটি ম্যাচে তো সেঞ্চুরির পাশাপাশি (৫+৪) ৯ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) তার ব্যাট থেকে নিয়মিত রান আসে এবং উইকেটও তুলে নেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে মেহেদীর।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন