© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ক্রিকেটার নাঈমের

শেয়ার করুন:
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ক্রিকেটার নাঈমের
sports-desk
০৭:২৭ পিএম | ০৯ আগস্ট, ২০২০

এবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। শনিবার রাতে কেরানীগঞ্জে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন

এবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। শনিবার রাতে কেরানীগঞ্জে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন ২৫ বছর বয়সী ওই অলরাউন্ডার। ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচিত এই মুখ ১২ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

জানা গেছে, গত ২৬ জুলাই রোহিতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে নাঈম মাথায় আঘাত পান। চোট গুরুতর ছিল। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয়। বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায়ই শনিবার রাতে মারা যান তিনি। শনিবার রাত ১০টায় তার নিজ এলাকায় ধর্মশুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ঢাকার ক্লাব ক্রিকেটে নাঈম ওয়ান্ডারার্স ক্লাবের অলরাউন্ডার হিসেবে খেলেছেন।

তরুণ ওই ক্রিকেটারের মৃত্যুতে বাংলাদেশটাইমস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন