শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন শর্ত, সফরে যাচ্ছে না বাংলাদেশ

কোয়ারেন্টাইন সম্পর্কিত বিতর্কের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছে, কোনো শর্ত মেনে তারা শ্রীলঙ্কা সফরে যাবে না।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলন করে নিজেই এ ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলত বিসিবির সঙ্গে তারা বিরোধ বাধিয়ে রেখেছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন নিয়ে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা। এছাড়া খেলোয়াড় কম নেওয়ার শর্ত, সঙ্গে নিরাপত্তা দল নেওয়াসহ দিচ্ছে নানান শর্ত।

এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই সোমবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে এসে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হন তিনি। সেখানেই জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।

বিসিবি সভাপতি জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে আমাদের জানিয়েছে সেখানে ১৪ দিনের কোরেনটাইনই ক্রিকেটারদের করতে হবে। এবং সেই সঙ্গে এই সময়ে তারা অনুশীলনও করতে পারবে না। আর এইচপি টিমও যেতে পারবে না। এমন অবস্থায় অনুশীলন না করে তো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।

বিসিবি সভাপতি আরও জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের আরও জানিয়েছে যে ক্রিকেটারদের অনুশীলনের জন্য তারা বল থ্রোয়ারও দিতে পারবে না। আর আমরাও দেশ থেকে কোনো বল থ্রোয়ার নিয়ে যেতে পারব না। তাহলে ক্রিকেটাররা অনুশীলন করবে কি করে? এটা তো ছেলেখেলা নয়, এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। এভাবে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। তাই তাদের আমরা জানিয়ে দিয়েছি এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।

তিনি আরও জানান, বাংলাদেশ দল হোটেলে প্রবেশের পর সেখান থেকে বের হতেই পারবে না, এমনকি খাওয়ার জন্যও বের হতে পারবে না। এমন হলে তো সম্ভব নয়। ওদের দেশে ঘরোয়া লিগ হচ্ছে, এতগুলো দল খেলছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের মাত্র একটা দলের জন্য এত সমস্যা? ক্রিকেটাররা অনুশীলন তো করতেই পারবে না আবার ঘর থেকেও বের হতে পারবে না। আমাদের প্ল্যান ছিল আমরা বিশাল একটি দল নিয়ে যাবো, ওখানে অনুশীলন করব এবং সিরিজ খেলে চলে আসব। কিন্তু গতকাল যে চিঠি পেয়েছি সেখানে দেখলাম আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছে তো নেইই সেই সঙ্গে যেসব দেশে খেলা হচ্ছে সেসব নিয়মের ভেতরেও নেই।

তিনি জানান, শ্রীলঙ্কার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। এখনই টেস্ট সিরিজটি হচ্ছে কি-না তা বলা যাচ্ছে না। তারা যদি দ্রুত কিছু জানায় তাহলে সফর হবে। বাংলাদেশ দল এবং বোর্ড সফরের প্রস্তুতি নিয়ে যাবো। তবে তারা যে শর্ত দিচ্ছে, সব মেনে যেখানে গিয়ে টেস্ট খেলা কঠিন। নিজেদের অবস্থান পরিষ্কার করে লংকান বোর্ডকে তাই চিঠিও দিয়েছে বিসিবি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026