© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়

শেয়ার করুন:
উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়
sports-desk
০৭:৩৬ পিএম | ২২ জানুয়ারি, ২০২১

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের দূর্দান্ত জয় পেয়েছে টাইগার বাহিনী। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় এই সিরিজ জয়ের স্বাদ পেল টিম বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডের মতো এ ম্যাচেও সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। মেহেদী মিরাজ ও সাকিব আল হাসানের ঘুর্ণিজাদুতে ১৪৮ রানে গুটিয়ে যায় উইন্ডিজ দল।

১৪৯ রানের সাদামাটা লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তামিম বাহিনী। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তবে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে শেষমেষ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। সাকিব ৪৩ ও মুশফিক ৯ রান করে অপরাজিত থাকেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন