© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্যের বউকে বিয়ে করে ভাইরাল ক্রিকেটার নাসির

শেয়ার করুন:
অন্যের বউকে বিয়ে করে ভাইরাল ক্রিকেটার নাসির
own-reporter
০৭:২০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২১

হাতে মেহেদীর রঙ এখনও তাজা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনও তার রেশ কাটেনি। এমন সময়ই অন্যের বউকে বিয়ে করার অভিযোগ উঠেছে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে।

হাতে মেহেদীর রঙ এখনও তাজা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনও তার রেশ কাটেনি। এমন সময়ই অন্যের বউকে বিয়ে করার অভিযোগ উঠেছে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে।

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মী নামের এক তরুণীকে বিয়ে করেছেন নাসির। ১৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। তামিমার আগের স্বামীর সঙ্গে নাসিরের কথোপকথনের একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে ভাইরাল হয়েছে।

অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তামিমা তাম্মী। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক একটি ফেসবুক ব্যবহারকারী এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন। পরে তা ভাইরাল হয়ে যায়।

ওই ফেসবুক পোস্টে তামিমার আগের স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তান। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন রাকিব।

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও সংযুক্ত করা হয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, কেন রাকিব তামিমার নামে জিডি করেছেন।

জানা গেছে, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে তামিমা তাম্মী সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে নাসির হোসেনকে না পেয়ে তার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনোও মন্তব্য করতে চাই না। নাসির নিজেই শীঘ্রই গণমাধ্যমে কথা বলবেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন