টেস্টে মুমিনুলের অষ্টম সেঞ্চুরি
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে অষ্টম শতকের দেখা পেলেন মুমিনুল হক। েএর আগে এই রেকর্ডের একক মালিক ছিলেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই সেঞ্চুরি করেন মুমিনুল। আটটি সেঞ্চুরির ছয়টিই চট্টগ্রামে করলেন এই টেস্ট স্পেশালিস্ট।
শেষ খবর পর্যন্ত লাঞ্চ বিরতির পর ৩ উইকেটে ২০৫ রান করেছে বাংলাদেশ। ১১২ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল। তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসান (২১)।
এ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ অফস্পিনার নাঈম হাসানের। ইনজুরি কাটিয়ে দু’মাস পর মাঠে ফিরেছেন সাকিব। এক বছর পর একাদশে ফেরেন সৌম্য সরকার। এ ত্রয়ী অন্তর্ভুক্ত হওয়ায় বাদ পড়েন লিটন দাস, খালেদ আহমেদ ও আরিফুল হক।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।