বিশ্বকাপ দলে চমক আবু জায়েদ

ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিশ্বকাপের দলে সবচেয়ে বড় চমক এখন পর্যন্ত ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহী।

 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। 

বিশ্বকাপ দলে মাশরাফি, মোস্তাফিজ, রুবেলের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে দলে নেয়া হয়েছে আবু জায়েদকে। চোটাক্রান্ত তাসকিন ও অফফর্মে থাকা শফিউল ইসলামকে পিছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৫টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে জায়েদের। তবে ঘরোয়া ক্রিকেটে এবং সর্বশেষ নিউজিল্যান্ড টেষ্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করার পুরষ্কারই এই বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি।

স্কোয়াডে একমাত্র সিলেটী হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার আবু জায়েদ রাহী। রাহীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

আবু জায়েদকে দলে নেয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, জায়েদ মাত্র ৫টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেললেও ইংলিশ কন্ডিশন বিবেচনায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার সে। বলে একটু গতি কম হলেও উইকেটের দুই দিকে সু্ইং করাতে পারে। তাছাড়া তাসকিনের ফিটনেস সমস্যা থাকায় তাকে দলে নেয়া হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ

img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026