© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিব  

শেয়ার করুন:
শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিব   
sports-desk
০৭:৪৯ পিএম | ২২ মে, ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তানের রশিদ খানকে হটিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে আসা সাকিব অনেক আগে থেকেই বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার।

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

পাকিস্তানের রশিদ খানকে হটিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে আসা সাকিব অনেক আগে থেকেই বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার।

গত সেপ্টেম্বরে জায়গাটা কেড়ে নেন আফগানিস্তানের লেগি রশিদ খান। কিন্তু ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে সাকিব আবারও দখল করে নেন শীর্ষস্থান।

মঙ্গলবারের ওয়ানডের হালনাগাদ করা র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান দখল করেন বাংলাদেশের এ তারকা।

ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচের মধ্যে দুটিতেই খেলতে পারেননি সাকিব। এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, অন্যটিতে আঘাত হানে বেরসিক চোট। চোটের কারণে ফাইনালের স্বাদ নিতে হয়েছে ড্রেসিংরুমে বসে। কিন্তু তার আগেই যা করার করে ফেলেন সাকিব।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের রেটিং পয়েন্ট ৩৩৯।

৩১৯ রেটিং পয়েন্ট তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। শীর্ষ পাঁচের মধ্যে বাকি দুজন—পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

২০৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ২৬তম।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য উন্নতি হয়নি সাকিবের। মোহাম্মদ নবী, লকি ফার্গুসনের সঙ্গে যুগ্মভাবে ১৯তম। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কেউ। ৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজুর রহমান ১১তম। মেহেদী হাসান মিরাজ আর মাশরাফি বিন মুর্তজা যথাক্রমে ২২ ও ২৪তম।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম মুশফিক। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তামিম ইকবাল ২২ তম।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন