© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়ের ধারা অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
জয়ের ধারা অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর
sports-desk
১০:০৫ এএম | ০৩ জুন, ২০১৯

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছে টাইগাররা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই শুভসূচনা করেছে বাংলাদেশ। স্মরণীয় জয়ের পর মাশরাফি বিন মর্তুজার দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপে ‘শুভ সূচনা’ করায় আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আহবান জানান তিনি।

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছে টাইগাররা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই শুভসূচনা করেছে বাংলাদেশ। স্মরণীয় জয়ের পর মাশরাফি বিন মর্তুজার দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপে ‘শুভ সূচনা’ করায় আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আহবান জানান তিনি।

কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩০ রানের বিশাল স্কোর করে বাংলাদেশ। যেটি বিশ্বকাপ তথা ওয়ানডেতেই বাংলাদেশের সেরা ইনিংস। সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। ৭৫ করেন সাকিব আল হাসান। ৩৩ বলে ৪৬ করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ৬৭ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট পেয়েছেন ম্যাচসেরা সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন