© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে সাকিব

শেয়ার করুন:
বিপিএলে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে সাকিব
own-reporter
০৩:১৩ পিএম | ৩১ জুলাই, ২০১৯

টানা তিন আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে খেলার পর এবার রংপুর রাইডার্সে তরী ভেড়ালেন সাকিব আল হাসান।

টানা তিন আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে খেলার পর এবার রংপুর রাইডার্সে তরী ভেড়ালেন সাকিব আল হাসান।

ফলে ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলসাউন্ডার সাকিব।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

এক বছরের জন্য এই চুক্তি করা হয়েছে।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব। তিন বছর ধরেই ঢাকার আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন তিনি।

আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএল ২০১৯ মাঠে গড়াবে।

টাইমস/জেডটি

মন্তব্য করুন