বৃষ্টিতে ড্র’য়ের প্রত্যাশা বিনিময়ে লজ্জাজনক হার  

২০০০-২০১৯।বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ১১৫ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচে ড্র,হার ৮৬টিতে। বিপরীতে জয় মাত্র ১৩টিতে। অথচ আমরা প্রতিটা ম্যাচ হারার পর সংবাদ সম্মেলন করে বলি ‘আমরা আমাদের উইকজোন(দুর্বলতা) ধরতে পেরেছি। আমরা এইটা নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ পরের ম্যাচে ভাল করবো’। কিন্তু দু:খের বিষয় সেই পরের ম্যাচটি আর আসেনি। প্রত্যেকটি ম্যাচে একই ভুল আর ভুল এড়িয়ে যাওযার একই যুক্তি দিয়ে যাচ্ছি।

টেস্টে বাংলাদেশি খেলোয়াড়দের ব্যাটিং দেখলে মনে হয় এরা আত্মহত্যা করতে নেমেছে। টেস্ট খেলার জন্য যে টেম্পারমেন্ট দরকার তা কারো মাঝেও দেখতে পাচ্ছি না। যে বল ছেড়ে দেওয়ার দরকার সেই বলও খেলার চেষ্টা। ফলাফল বল খোয়ানো, কিংবা আউট অথবা কোনোভাবে পার পাওয়া।তারপর বল লিভ করাটা মনে হয় এরা ভূলেই গেছে। বল লিভ করতে গেলে হয় বোল্ড হয় নাহয় এজড হয়। আর কতবছর টেস্ট খেললে একটা বল লিভ করা শেখা যায়। তারপর এই স্পিনিং উইকেটে ব্যাকফুটে গিয়ে বল ব্লক করে পরে দেখা যায় শর্টে ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দেয়। কেন ভাই?? এইগুলাকি ফ্রন্টফুট থেকে ব্লক করলে কি সমস্যা? প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামে তাইজুল আর সৌম্য তখন প্রথম ওভারের দ্বিতীয় বলটাকে কে বলসে স্ট্রেইট বাউন্ডারি মারার চেষ্টা করতে? এইরকম অধৈর্য হলে তো আর টেস্ট খেলা যায় না।

বোলিং নিয়ে আর কি বলবো। যেখানে বিপক্ষ দলে একজন মাস্টার ক্লাস লেগ স্পিনার, সাথে এক চায়নাম্যান আরেক অফ স্পিনার আর তাদের পেছনে পেসার। কি সুন্দর ভ্যারিয়েশনে পরিপূর্ণ বোলিং লাইন আপ। আর আমাদের দুইটা লেফট আর্ম অর্থোডক্স আর দুইটা অফ-স্পিনার। বাহ!!! চমৎকার ভ্যারিয়েশন। এই স্পিনিং পিচেও বলে বিন্দুমাত্র টার্ণ করাতে পারেনি তারা। আর অপরদিকে আফগানরা বলের ঘুর্ণি তুলেছে মাঠে। সাউথ এশিয়ান এক দলের বিপক্ষে যদি সাউথ এশিয়াতেই এই পিচে খেলেন তাহলে গো-হারা হারা ছাড়া আর কোন কথাই নাই।

বৃষ্টি। আর কতকাল আমরা এমন বৃষ্টি চেয়ে প্রার্থনা করব। আর কতদিন বৃষ্টি আমাদের বাঁচাবে? আমাদের কি এখনো সেই ব্যাটিং ও বোলিং সক্ষমতা হয়নি যা দিয়ে আমরা বিপক্ষ দলকে চোখ রাঙাতে পারবো? বৃষ্টির উপর নির্ভর হতে হতে আমাদের এমন অবস্থা যে এই টেস্টে নবাগত আফগান দলের বিপক্ষে হার এড়ানোর জন্যও আমাদের আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়। নিজেদের সম্মান বাঁচাতে সৃষ্টি কর্তার কাছে করতে হয় বৃষ্টির প্রার্থনা।কিন্তু না,সেই বৃষ্টিও আজ আমাদের হার আটকাতে পারেনি।

আফগানদের ব্যাটিং দেখেছেন?কি ফ্লুয়েন্ট ইনিংস। ধৈর্য্য ধরে কি অসাধারণ ব্যাটিং করেছে তারা যা সত্যিই প্রশংসার দাবিদার। এই ম্যাচে জয়টাতো তাদেরই প্রাপ্য।

 

লেখক:মেহরাব এলাহী

Share this news on:

সর্বশেষ

img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026