খবর
আমাদের দেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ- যারা এ কথাটা বিশ্বাস করেন না কিংবা কথাটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না, তাদের এ লেখাটির বাকি অংশ পড়ার কোনো প্রয়োজন নেই।
নির্বাচন আসছে, তাই রাজনৈতিক দলগুলো এখন অনেক খাটাখাটনি করে তাদের দলের ইশতেহার তৈরি করবে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই নির্বাচনী ইশতেহারে আমি দেখতে চাই এ রকম ১০টি বিষয়ের কথা বলতে তাহলে আমার তালিকাটি হবে এ রকম।