খবর
মনোজ মিত্র, একজন বাঙালি থিয়েটার, টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার। তিনি ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১, বাংলা ২৫ বৈশাখ ১২৬৮ সালে ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।