© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনুষ্যত্বের মরণ দেখতে চাই না

শেয়ার করুন:
মনুষ্যত্বের মরণ দেখতে চাই না
ukti-desk
০৮:৪৭ এএম | ০৯ জুলাই, ২০১৯

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কাব্যশিল্পী। জনপ্রিয় এই কথাসাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক ও গল্পকার ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কাব্যশিল্পী। জনপ্রিয় এই কথাসাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক ও গল্পকার ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।

তার উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তি-মানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে তারই রূপচিত্র শরৎচন্দ্র এঁকেছেন তার রচনায়।

সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। কাহিনী নির্মাণে অসামান্য কুশলতা এবং অতি প্রাঞ্জল ও সাবলীল ভাষা তার কাব্যসাহিত্যের জনপ্রিয়তা ও খ্যাতির প্রধান কারণ।

বাংলাসহ ভারতীয় বিভিন্ন ভাষায় তার অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে, যা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এসবের মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘শ্রীকান্ত’, ‘রামের সুমতি’, ‘দেনাপাওনা’, ‘বিরাজবৌ’ ইত্যাদি।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন।

তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি-

“মানুষের মরণ আমাকে আঘাত করে না

করে মনুষ্যত্বের মরণ দেখিলে।”

মন্তব্য করুন