© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেয়ার করুন:
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে নায়েবে আমির ডা. তাহের সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আলোচনায়।

তিনি বলেন, ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ডা. তাহের জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেপ্টেম্বরের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন