© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

শেয়ার করুন:
হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৫

একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মহল থেকে শুরু হয় দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা। তবে এমন পরিস্থিতি বেশি সময় টিকতে পারেনি। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনা-সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে।

গত কয়েকদিন আগে একটি উঠান বৈঠকে যোগ দিতে হাসনাত আবদুল্লাহ যান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তখন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের জন্য উপহার পাঠান রুমিন ফারহানা। এরপর থেকেই দুই নেতার সম্পর্কের বরফ গলতে শুরু করে।


একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠানো প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, হাসনাত আমাকে ফোন করে বললো আপা আমি আপনার এলাকায় যাচ্ছি।

তখন আমি বললাম আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে। যখন হাসনাত জিজ্ঞাসা করলো আপা আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণাড়িয়ার স্পেশালিটি কী? তখন আমি ছানামুখী পাঠিয়েছি। 

এমকে/এসএন

মন্তব্য করুন