© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে এক কেজি বাটখারার ওজন ৮৫২ গ্রাম

শেয়ার করুন:
রাজশাহীতে এক কেজি বাটখারার ওজন ৮৫২ গ্রাম
district-correspondent
০৭:৩৪ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

রাজশাহী নগরীতে এক কেজি (১০০০ গ্রাম ) ওজনের বাটখারায় কারচুপির করে ব্যবসা পরিচালনা করায় এক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানটিকে এক কেজি বাটখারার ওজন ৮৫২ গ্রাম এবং ৫০০ গ্রামের বাটখারা ৪৪৬ গ্রাম।

রাজশাহী নগরীতে ১০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি(১০০০ গ্রাম) ওজনের বাটখারায় কারচুপির করে ব্যবসা পরিচালনা করায় এক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানটিকে এক কেজি বাটখারার ওজন ৮৫২ গ্রাম এবং ৫০০ গ্রামের বাটখারার ওজন ৪৪৬ গ্রাম।

সোমবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর বাজারে সুফিয়া মুরগি দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ, মুরগির দোকানটির ১০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের সব বাটখারার সঠিক ওজন নেই। বাটখারায় কম দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এর মালিক। অভিযানকালে সেখানে পাওয়া যায় ১৫টি বাটখারা। যার একটির ওজন ঠিক নেই। দীর্ঘদিন থেকে এই দোকানের ক্রেতারা প্রতারিত হয়ে আসছে।

তিনি বলেন, দোকানটিতে এক কেজি ওজনের বাটখারা ৮৫২ গ্রাম। ৫০০ গ্রামের বাটখারা ৪৪৬ গ্রাম। ওই দোকান থেকে এক কেজি ওজনের ১০টি, ৫০০ গ্রাম ওজনের দুইটি, ২০০ গ্রাম ওজনের দুইটি ও ৫০ গ্রাম ওজনের একটি বাটখারা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে আসছেন সুফিয়া মুরগি ঘরের মালিক। এই দোকানে আসা ক্রেতারা প্রতারিত হচ্ছে। এ জন্য দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এই এলাকার খুকুমনি কনফেকশনারীতে আটা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ডেল্টা ডায়াগনস্টিকের পরিবেশ পরিচ্ছন্ন না থাকায় সতর্ক করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন