© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : প্রেস উইং

শেয়ার করুন:
রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : প্রেস উইং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। 

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে।

তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

একইসঙ্গে সরকার সব নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন