© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাকেরের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ ছাত্রদল সভাপতির

শেয়ার করুন:
বাকেরের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ ছাত্রদল সভাপতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জানা যায়, ২০২২ ছাত্রলীগের একটি কর্মসূচিতে অংশ নেওয়া আবু বাকের মজুমদারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ওই ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, খুনি হাসিনার আমলে আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে ছিল।

তারই সর্বশেষ সংযোজন (আবু বাকের মজুমদার, জিএস পদপ্রার্থী, ডাকসু)।

তিনি আরো লিখেছেন, খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য ছিল, তা স্পষ্ট।

ইএ/টিকে

মন্তব্য করুন