© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর বাতিল

শেয়ার করুন:
আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর বাতিল হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।

চলতি মাসে মুত্তাকির এই সফর হওয়ার কথা ছিল। যদি এই সফর সম্পন্ন হতো, তাহলে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এটিই হতো কাবুল থেকে কোনো মন্ত্রী পর্যায়ের প্রথম নয়াদিল্লি সফর। এর আগে গত ১৫ মে মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ফোনে কথা হয়। তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

এই সফর বাতিলের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন, "আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলোকে সমর্থন করে চলেছে।"

ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইএ/টিকে

মন্তব্য করুন