© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয়

শেয়ার করুন:
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষার্থীদের টিকটক করতে বাধ্য করায় শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিষয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা অলক কুমার দাস।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টুডেন্টদের টিকটক করতে বাধ্য করায় শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসে একটি সংবাদ প্রকাশিত হয়।

পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তারা জানান, বিজ্ঞপ্তিটি সঠিক নয়।
সূত্র : বাসস

পিএ/টিএ 

মন্তব্য করুন