© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

শেয়ার করুন:
নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়নি এবং পুলিশ বাহিনী তাদের হারানো মর্যাদা ফিরে পেয়েছে। প্রযুক্তি ও সুরক্ষা অ্যাপের ব্যবহারের ফলে নির্বাচন স্বচ্ছ হয়েছে।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার সরকার ছিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সফল। ভোটারদের ৬০ শতাংশ উপস্থিতি প্রমাণ করে যে, তারা পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার ওপর অনাস্থা প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে নাটক করে গুম করা হতো। এ সরকারের আমলে এমন কোনো ঘটনা হয়নি।

এমআই/টিএ

মন্তব্য করুন