© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৭৭ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৭৭ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যান্য ঘটনায় ৫৫৩ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৭৭ জনকে। 

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তল গুলি, ১টি টিপ চাকু, ১টি বার্মিজ চাকু ও ৭ রাউন্ড গুলি

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন