© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, দুটি ককটেল নিক্ষেপ করেছিল। তার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি সিএনজির উপর পরেছিল এতে চালক আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো সিসি টিভি ক্যামেরা নেই। আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এমআর/টিএ 




মন্তব্য করুন