© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক নজরে দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

শেয়ার করুন:
এক নজরে দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৬ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবারের টুর্নামেন্ট ২০ ওভারের ফরম্যাটে আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এর আগে ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। এসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকার সঙ্গে খেলবে সহযোগী তিন দেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।

এবারের এশিয়া কাপে অংশ নেওয়া ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে নামবে। যেখানে‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরাত। আর‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের সেরা দুই দল টিকিট পাবে ফাইনালের।

এক নজরে দেখে নিন এশিয়া কাপের পূর্নাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) :

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-হংকং, রাত ৮:৩০, আবুধাবি

১০ সেপ্টেম্বর : ভারত-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং, রাত ৮:৩০, আবুধাবি

১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান, রাত ৮:৩০, দুবাই

১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, রাত ৮:৩০, আবুধাবি

১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, রাত ৮:৩০, দুবাই

১৫ সেপ্টেম্বর : আরব আমিরাত-ওমান, সন্ধ্যা ৬টা, আবুধাবি

১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা-হংকং, রাত ৮:৩০, দুবাই

১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, রাত ৮:৩০, আবুধাবি

১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা-আফগানিস্তান, রাত ৮:৩০, আবুধাবি

১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান, রাত ৮:৩০, আবুধাবি

সুপার ফোর পর্ব :

২০ সেপ্টেম্বর : বি১-বি২, রাত ৮:৩০, দুবাই

২১ সেপ্টেম্বর : এ১-এ২, রাত ৮:৩০, দুবাই

২৩ সেপ্টেম্বর : এ২-বি১, রাত ৮:৩০, আবুধাবি

২৪ সেপ্টেম্বর : এ১-বি২, রাত ৮:৩০, দুবাই

২৫ সেপ্টেম্বর : এ২-বি২, রাত ৮:৩০, দুবাই

২৬ সেপ্টেম্বর : এ১-বি১, রাত ৮:৩০, দুবাই

ফাইনাল

২৮ সেপ্টেম্বর : ফাইনাল, রাত ৮:৩০, দুবাই

পিএ/টিএ 

মন্তব্য করুন