স্কুলের শিক্ষকদের কাজে বাধা, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি কাজে বাধা দেয়ায় তাকে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জাকিউল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে রোম্মান হোসেন নামে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রোম্মান গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ভিকনী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোম্মান হোসেন দলীয় প্রভাব খাটিয়ে ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করতেন। স্বাভাবিক কার্যক্রমে বাধা দিতেন। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি রোম্মানের সঙ্গে একাধিকবার বৈঠকে বসে মিটমাটের চেষ্টা করেছে। কিন্তু এতে সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে রোম্মান দলবল নিয়ে বিদ্যালয়ে যান। এরপর প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও বিদ্যালয় পরিচালনার কাজে বাধা দেন। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে রোম্মানকে কারাদণ্ড দিয়েছেন।

ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা খানম বলেন, ‘কারাদণ্ডের পর রোম্মান হুমকি দিয়ে বলেছেন, জেল থেকে ছাড়া পেয়ে আমাকে দেখে নেবেন।’

ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও জাকিউল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেয়ায় রোম্মান হোসেনকে এই সাজা দেয়া হয়েছে।

রোম্মানকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায়।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026