© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপোটিজম প্রসঙ্গে নতুন বিতর্কে মুখ খুললেন তানিশা মুখার্জি

শেয়ার করুন:
নেপোটিজম প্রসঙ্গে নতুন বিতর্কে মুখ খুললেন তানিশা মুখার্জি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
মা ও বোনের পথেই পা বাড়িয়েছিলেন তানিশা মুখোপাধ্যায়। কিন্তু বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেননি। তার পরিচয় এখনো তনুজার মেয়ে কিংবা কাজলের বোন হিসেবেই রয়ে গেছে।

সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে একটি পডকাস্টে বলিউড থেকে শুরু করে নিজের ক্যারিয়ার নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই বঙ্গতনয়া।

বলিউডে তিনি সেভাবে মান্যতা পাননি। তবে এই ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসা অটুট। বি-টাউনকে খুব গর্বের সাথে নিজের বলে অভিহিত করেন তানিশা।

নেপোটিজম বিতর্ক উস্কে তানিশা বলেন, ‘আমি একজন বলিউড বেবি।

আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, যারা এই ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করেছে তাদের ভালোবাসি, আমি আমার নেপোকিডদের ভালোবাসি। আপনি যদি তাদের এই বলে (নেপোকিড) ডাকতে চান ডাকুন না, আমি তাদের ভালোবাসি এবং আমি জানতে চাই কেন তাদের কটাক্ষ করা হয়?’

বলিউড পরিবারের অংশ হওয়া কি অধিক চাপের, এমন প্রশ্নে তানিশা উল্লেখ করেছিলেন যে, যখন কেউ একটি চলচ্চিত্র পরিবার থেকে আসে, তখন তারা প্রথমে ইন্ডাস্ট্রির কথা ভাবে।
তিনি বলেন, আপনি এমন কেউ নন যিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিতে এসেছেন। হ্যাঁ, আপনি একজন অভিনেতা হতে চান, পরিচালক হতে চান, প্রযোজক হতে চান, তবে আপনি সব সময় ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেওয়ার কথা ভাববেন।

একটি শিল্পের বিকাশের কথা চিন্তা করবেন’।

তার দাবি, বহিরাগত অর্থাৎ আউটসাইডাররা নাকি বলিউডের প্রতি কোনোরকম ‘লয়্যালটি’ (আনুগত্য) দেখান না। তানিশা বলেন, আমি অনুভব করি যে বাইরে থেকে আসা লোকদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি কোনো আনুগত্য নিয়ে আসে না। তারা নিতে আসে। হয়তো তারা যদি দ্বিতীয় প্রজন্মের হয় এবং তারপরে তাদের সন্তান থাকে এবং তাদের সন্তানরা ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চায়, তবে তারা ফিরিয়ে দেওয়ার কথা ভাববে, ইন্ডাস্ট্রি তৈরি করার বিষয়ে।

এসএন 

মন্তব্য করুন