© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপালের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে সেনাবাহিনী

শেয়ার করুন:
নেপালের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারী জেন- জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছিলেন।

তবে অস্থিরতা অব্যাহত থাকায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার পর থেকে সেনা সদস্যরা দেশব্যাপী অবস্থান নেন।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, কিছু গোষ্ঠী অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি- বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে।

সেনাবাহিনী এ পরিস্থিতিতে নাগরিকদের সংযত থাকতে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, সহিংসতা বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পূর্ণমাত্রায় মোতায়েন হবে এবং প্রয়োজনে নতুন করে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসতে অনুরোধ করছি।”

কেএন/টিএ

মন্তব্য করুন