© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসি কর্মকর্তারা

শেয়ার করুন:
সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসি কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব চান। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাইকঅএ) আহ্বায়ক কমিটির সভায় এ দাবিগুলো উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে থাকে ইসি। আর তাদের সহায়ক হিসেবে কাজ করেন ইসি কর্মকর্তারা। তবে উপনির্বাচনগুলোতে নিজস্ব কর্মকর্তাদের দায়িত্বটি দেওয়া হয়। এখন থেকে তারা সাধারণ নির্বাচনেও দায়িত্বটি নিতে চান।

কর্মকর্তাদের দাবিগুলো হলো—

১. নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান। 

২. পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।

৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর।

ইউটি/টিএ


মন্তব্য করুন