নেপালের সরকার পতনে আওয়ামী লীগে খুশির বন্যা : রনি

নেপালে সরকার পতন ভারতের জন্য খুশির কারণ। এমনকী এই অভ্যুত্থানে ভারতের সঙ্গে খুশি আওয়ামী লীগও। কারণ নেপালে চীন সমর্থিত সরকার পতনের মধ্য দিয়ে এখন নেতৃত্ব ভারতের হাতে চলে এসেছে। এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় রনি বলেন, ‘নেপালের সরকার পতনে ভারত তথা আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ। বাংলাদেশে শেখ হাসিনার যে পতন, পালিয়ে যাওয়া, এসবের পেছনে যে চীনের বিরাট হাত রয়েছে আর বর্তমান যারা আছেন তাদের পেছনেও চীনের হাত রয়েছে এটা আমরা সবাই জানি। আর এই অবস্থাতে নেপালে চীনের সবচেয়ে বিশ্বস্ত দীর্ঘমেয়াদী পার্টনার জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত হলো। এবং সেখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে।

নেপালে যে অবস্থা ঘটেছে যাকে বলা হয় চীনের আর ওখানে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো পলিসি নেই। চীনের যে বিনিয়োগ এটা এবসলিউটলি একেবারে জিরোতে চলে আসবে। যে গণঅভ্যুত্থান হয়েছে এটা মূলত চীনের বিরুদ্ধে।’

রনি বলেন, ‘মূল ব্যাপারটা হলো ২০০৮ সাল থেকে এখানে একচেটিয়াভাবে এখানে চীনের কর্তৃত্ব বৃদ্ধি পাচ্ছে।

এবং এই যে সরকারটির পতন হলো এটা একটি দলই ২০০৮ থেকে একেবারে পতনের আগ পর্যন্ত সরকার পরিচালনা করে আসছে। এই সরকার ঘন ঘন মানে ছয় মাস সাত মাস এক বছর পর পরই পরিবর্তন হতো কিন্তু দল ঠিকই আছে। কিন্তু সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তারপরে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার প্রতি অনস্থার কারণে ঘন ঘন সরকার পরিবর্তন হতো কিন্তু পার্টি ছিল একটাই। তাই এই সবের প্রতি জনগণের ক্রোধ আর ক্ষোভ রয়ে গেছে তার সঙ্গে ভারত মদত দিচ্ছে।’

চীনপন্থি সরকারের পতনে এখন উৎসবের আমেজে ভারত, এমনটা উল্লেখ করে রনি বলেন, ‘চীনের বিরুদ্ধে যখন এই গণঅভ্যুত্থানটা হয়েছে আর এখন সেনাবাহিনী থেকে শুরু করে পরবর্তীতে যারা সরকার প্রতিষ্ঠা করবে এরা সংগত কারণেই ভারতের মদতপুষ্ট হবে এবং দিল্লির মদতপুষ্ট হবে।

দিল্লির এই যে সফলতা, সেই সফলতায় বুঝতে পারেন যে এখন নরেন্দ্র মোদির কি পরিমাণ আমোদ হচ্ছে। বা এখানে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল, এখন এই মুহূর্তে তারা কতটা গুড মুডে আছেন। আর এই ঘটনা যেভাবে আমি মূল্যায়ন করলাম, ভারতে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের তো অনেকের রাজনৈতিক প্রজ্ঞা আমার চেয়ে শত শত গুণ বেশি। তারা এই মূল্যায়ন নিজেরা যখন করছেন এবং এবং এই মুহূর্তে যখন দিল্লি এবং কলকাতা বা অন্যান্য মূল স্ট্রিমের যে সকল ভারতীয় মিডিয়া যেভাবে উল্লাস প্রকাশ করছে, এতে করে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কি পরিমাণ খুশির বন্যা বয়ে যাচ্ছে এবং কেন- সেটাও আপনারা খুব সহজে অনুধাবন করতে পারছেন।

আর শেখ হাসিনার অবস্থা তিনি কি মুচকি হাসছেন নাকি অট্রহাসি দিচ্ছেন, নাকি কি করছেন এটা আপনারা যার যার রুচি অভিরুচি অনুযায়ী কল্পনা করে নিন।’

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026