© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল পুলিশ সদস্য

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুক ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল চন্দ্র ঘোষ সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।

জানা যায়, উপপরিদর্শক পরিমল পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিমল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মিশুকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পিএ/এসএন

মন্তব্য করুন