© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাগরিকত্ব ইস্যুতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা খারিজ আদালতের

শেয়ার করুন:
নাগরিকত্ব ইস্যুতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা খারিজ আদালতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত।

সোনিয়া গান্ধী নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম তোলেন বলে অভিযোগ করে বিজেপি। এই অভিযোগে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করেন বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি।

তবে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেই মামলা খারিজ করে দেয় আদালত।

সোনিয়ার নাগরিকত্ব নিয়ে প্রথমে অভিযোগ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপির দাবি, ১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম তোলা হয়েছিল। যদিও তিনি আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। এ নিয়ে শুরু হয় বিতর্ক। যা আদালত পর্যন্ত গড়ায়।

সোনিয়া গান্ধির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান বিকাশ ত্রিপাঠী। এই মামলা ভারতের জাতীয় রাজনীতিতে বেশ হইচই ফেলে দেয়। তবে আদালতের রায়ে স্বস্তি পেলেন কংগ্রেসের এই সংসদ সদস্য।

ইতালিতে জন্ম নেয়া সোনিয়া ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাহের পর ভারতের রাজনৈতিক পরিবারে আসেন। পরে নাগরিকত্ব গ্রহণ করেন। তারপর থেকেই কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।  

কেএন/টিকে

মন্তব্য করুন