রাজধানীতে এক কেজি ইলিশের দাম ছাড়ালো দুই হাজার

ইলিশ মাছের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি ইলিশ ১৫০০ থেকে ৩৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে কমপক্ষে ২০০০ টাকা খরচ করতে হচ্ছে। গত সপ্তাহে ২৪০০ টাকা কেজি ওজনের মাছ বিক্রি হলেও বর্তমানে তা ২২০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এমন চিত্র দেখা গেছে। শুধু মাছের পাইকারি বাজার ও খুচরা বাজারে ইলিশের দাম বেশি তা নয়, দেশের প্রতিটি সুপারশপে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কয়েকটি সুপারশপে কেজি প্রতি ১০০ থেকে ৫০০ টাকা দাম বাড়ানো হয়েছে। এলাকাভেদে ইলিশের দাম বেড়েছে সুপারশপে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১৬৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ১৮০০-১৯০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ওজনের ইলিশের বিক্রি হচ্ছে ২৫০০ টাকা বিক্রি করা হচ্ছে। তার চেয়ে বড় মাছের দাম ৩০০০-৩৫০০ হাজার টাকা বিক্রি করা হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২০০-৩০০ টাকা কমেছে। আগে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি করতাম ২৪০০ টাকা। এখন তা ২১-২১০০ টাকা বিক্রি করছি। চাদপুরের মাছে দাম ও চট্টগ্রামের মাছের দামে তফাত রয়েছে।

এদিকে ‘সুপারশপ স্বপ্নে’ ৯০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ১৬০ টাকা, ৪০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৫৭৫ টাকা, ৫০০-৫৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯৫০ টাকা, ৭০০-৭৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৪৯০ টাকা, ১-১.১৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৩৯৫ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া সুপারশপ ‘মিনা বাজারে’ ১-১.১৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৮৮২টাকা, ৩০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৩৯৯ টাকা, ৫০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৮৯৯ টাকা, ৭০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৫২০ টাকা। গত এক সপ্তাহের তুলনায় মিনা বাজারে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে।

অনলাইন প্লাটফর্ম ‘চাল ঢালে’র ৪০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৫৫৯ টাকা, ৫০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৭৪৯ টাকা, ৬০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯১৯ টাকা, ৭০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৩১৯ টাকা, ৮০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৭১৯ টাকা, ১.১ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৩ হাজার ০১৯ টাকা, ১০০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৬৯৯ টাকা বিক্রি হচ্ছে, ৯০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৪৫৯ টাকা।

ইউনিমার্টে ৫০০-৬০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯৯৯ টাক, ৭০১-৮০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৬৫০ টাকা, ৬০১-৭০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ১৯৫ টাকা, ৮০১-৯০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ১৯৫ টাকা, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৩৯৫ টাকা, ১-১.২ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম ২ হাজার ৪৯৫টাকা, ১.২-১.৫ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম ২ হাজার ৯৫০টাকা, ১.৫ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম ৩ হাজার ৬৪৫ টাকা, ১.৮ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম ৩ হাজার ৭৯৫ টাকা, ২ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম ৩ হাজার ৯৯৫ টাকা। পদ্মা ও চট্টগ্রামের মাছের দামের ব্যবধান রয়েছে।

ইকে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026