জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৫৯ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
দেশের জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার; প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে 'আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়।
এছাড়া, গার্মেন্টসের পাশাপাশি পাটপণ্য নিয়ে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কেএন/এসএন