২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫২৮ জন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ।
কেএন/টিকে