© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র

শেয়ার করুন:
দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাত ৭ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় প্রথম দফায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষে রুপ নেয়।

এতে অন্তত ১০ জন শিক্ষার্থী শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

টিকে/

মন্তব্য করুন