© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচন ২০২৫ / নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি

শেয়ার করুন:
নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রবিবার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

 
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

টিকে/

মন্তব্য করুন