© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিসির অভিযানে মানিকগঞ্জে ৩ ফিলিং স্টেশনের ৮টি ডিসপেন্সিং ইউনিট জব্দ

শেয়ার করুন:
বিপিসির অভিযানে মানিকগঞ্জে ৩ ফিলিং স্টেশনের ৮টি ডিসপেন্সিং ইউনিট জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধভাবে তেল বিক্রির বিরুদ্ধে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অভিযান শুরু করেছে।


সোমবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জে ভেজাল জ্বালানি তেল এবং অবৈধ ডিস্পেন্সিং মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপিসি।


এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে বাঘিয়া বাজার, মালাকার মোড়, এবং চেয়ারঘোনা বাজার এলাকায় মোট তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

বাঘিয়া বাজারের সাইফুল ইসলাম ট্রেডার্স অ্যান্ড ফিলিং স্টেশন থেকে তিনটি অবৈধ ডিসপেন্সিং ইউনিট জব্দ করা হয়। একই সঙ্গে, মালাকার মোড়ের থ্রি স্টার ফিলিং স্টেশন থেকেও তিনটি ডিসপেন্সিং ইউনিট জব্দ করা হয়েছে। এছাড়া চেয়ারঘোনা বাজার এলাকার জহুরা এন্টারপ্রাইজ থেকে দুটি অবৈধ ডিসপেন্সিং ইউনিট জব্দ করা হয়।

অভিযানে বিপিসির পাশাপাশি পদ্মা অয়েল কোম্পানি পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএ/টিএ 

মন্তব্য করুন