আবরার হত্যা মামলা: পাঁচ দিনের রিমাণ্ডে সাদাত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবরার হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুঁইয়া পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে রাত সাড়ে ৩টার দিকে সাদাতকে গ্রেপ্তার করা হয়। সে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলো।
নাজমুস সাদাত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের কালাই থানার কালাই উত্তরপারার হাফিজুর রহমানের ছেলে।
টাইমস/এমএস