© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেই মেহজাবিনের স্বামী শফিকুল রিমান্ডে

শেয়ার করুন:
সেই মেহজাবিনের স্বামী শফিকুল রিমান্ডে
own-reporter
০৬:৪৯ পিএম | ২১ জুন, ২০২১

রাজধানীর কদমতলীতে বাবা-মা ও বোনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মেহজাবিনের স্বামী শফিকুল ইসলামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেহজাবিনের বিরুদ্ধে দায়ের করা মামলায় শফিকুলকে আসামি করা হয়েছে।

সোমবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসাইন গণমাধ্যমকে জানান, শফিকুল ইসলামের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ২০ জুন ওই পরিবারটির বড় মেয়ে ঘাতক মেহজাবিন মুনকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন