© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাগছাস

শেয়ার করুন:
চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাগছাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম সংগঠনগুলো। তবে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।


আল মাশনূন জানান, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি আরো জানান, কেন প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরবর্তীতে জানানো হবে।


প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন ডোপ টেস্টের সনদও জমা দিতে হবে। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

এসএস/এসএন

মন্তব্য করুন