© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনরাজধানীতে সাতরাস্তা মোড়ে অবরোধ, বন্ধ যান চলাচল

শেয়ার করুন:
রাজধানীতে সাতরাস্তা মোড়ে অবরোধ, বন্ধ যান চলাচল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চার দফা দাবি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।
 
প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পুর্ব ঘোষিত ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ নানান দাবি তুলে ধরেন তারা।
 
এদিকে, দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

এসএস/এসএন

মন্তব্য করুন