শ্রমিক দল নেতাকে আজীবন বহিষ্কার

বরিশালে র‌্যাব সদস্য পরিচয়ে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে পুলিশের হাতে আটক শ্রমিক দল নেতা রাসেল মোল্লাকে (৪০) বিএনপির সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক নোটিশে তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

বহিষ্কৃত শ্রমিক দল নেতা রাসেল মোল্লা আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে এবং বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের অনুসারী হিসেবে বিএনপির রাজনীতি করতেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে র‌্যাব পরিচয়ে পান ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও নগদ টাকা ছিনতাইকালে র‌্যাবের কোটিপড়া অবস্থায় তিনি সহযোগীসহ পুলিশের হাতে আটক হন শ্রমিক দল নেতা রাসেল মোল্লা। এ সময় হ্যান্ডকাপ, অস্ত্র এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সুমনসহ তাদের অপর সহযোগিরা।

এ ঘটনায় ভুক্তভোগী পান ব্যবসায়ী বিপুল ঢালি বাদী হয়ে শ্রমিক দল নেতাসহ আটক তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া শ্রমিক দল নেতা রাসেল মোল্লার অপর দুই সহযোগী হলো- আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)। তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল শ্রমিক দল নেতা রাসেল মোল্লা। আটক অপর দুজনসহ তাদের একটি বাহিনী রয়েছে। যার মধ্যে ইউনিয়নটির ওয়ার্ড শ্রমিক দলের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে ছিনতাই ছাড়াও ডাকাতির অভিযোগও রয়েছে। অবশেষে র‌্যাব পরিচয়ে ছিনতাই করতে গিয়ে রাসেল মোল্লার আটকের খবরে মুখ খুলতে শুরু করে এলাকাবাসী।

এ প্রসেঙ্গ বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক বলেন, ঘটনাটি জানার পর উপজেলা শ্রমিক দল রাসেল মোল্লাকে দল থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে। এর বাইরে তো আমাদের কিছু করণীয় নেই। সে যে অপরাধ করেছে তার শাস্তি আইনের মাধ্যমে হবে।

কমিটিতে বিতর্কেত নেতাদের জায়গা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, অনুমোদন করে থাকে উপজেলা শ্রমিক দল। এখানে জেলা কমিটির কোনো হাত নেই। এখন রাসেল মোল্লা কিভাবে কমিটিতে পদ পেল বা আগে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল কিনা তা উপজেলার নেতারা বলতে পারবেন।

রাসেল মোল্লার সাথে শ্রমিক দলের অন্য কেউ এমন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে সে বিষয়টি খতিয়ে দেখতে উপজেলার নেতাদের বলা হবে বলেন জেলা শ্রমিক দলের এ নেতা।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026