কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
০৯:২২ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর গাংচর এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিতে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এখন ফিরছি। কুমিল্লা থেকে আমাদের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।’
এদিকে, দলীয় কার্যালয়ের সামনে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করে জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের বিষয়ে উপস্থিত একাধিক নেতার বক্তব্য জানতে চাওয়া হলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।
এমআই/এসএন