© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন ভারতের

শেয়ার করুন:
মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন ভারতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পান পুঞ্জি সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবির একটি টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

আটকদের মধ্যে পুরুষ ৩ জন, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। 

বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়ান সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা রোহিঙ্গা বলে পরিচয় দেন। তাদের পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ইউটি/টিএ



মন্তব্য করুন