সাতক্ষীরায় পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটজন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করে। পরে রাতেই সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
 
বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত থেকে বিএসএফ তাদের আটক করে। পরদিন সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে এবং তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
 
আটকদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০)। ময়মনসিংহের ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২)। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজনের স্ত্রী জান্নাত বেগম (৩৫)। নারায়ণগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯)। যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মো. আজিজুল বিশ্বাসের ছেলে মো. ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪)। এছাড়া সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রূপা রানী (২৮) এবং একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।
 
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরির মাধ্যমে আটজন বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছেন। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026