© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল জব্দ

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া শহরের আনন্দ বাজারের একটি দোকানের সামনে থেকে এই চাল জব্দ করেন।

এ ব্যাপারে ইউএনও বলেন, দুপুরে আনন্দ বাজারের একটি দোকানে এই চাল বিক্রি করতে গেলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১২ বস্তা চাল জব্দ করি। প্রতি বস্তায় রয়েছে ৫০ কেজি চাল। মোট ৬০০ কেজি চাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এই চালগুলো সরকারি চাল। আগে এসব চালকে ভিজিডি বলা হতো। এখন বলা হয় ভিডাব্লিওবি। এ সব চাল হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। অভিযানের সময় চাল বিক্রি করতে আসা লোক পালিয়ে যায়। জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

পিএ/এসএন

মন্তব্য করুন